মার্কিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার একটি আদালত সে দেশে প্রবেশ করা এক মার্কিন নাগরিককে ‘শত্রুভাবাপন্ন আচরণের জন্য’ ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়েছে, ম্যাথিউ মিলার নামের ওই মার্কিন গত এপ্রিলে পর্যটক ভিসায় উত্তর কোরিয়ায় যান। পরে তিনি নিজের ভিসা ছিঁড়ে ফেলে দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মিলারসহ তিন মার্কিন নাগরিককে পিয়ংইয়ং দাবার ঘুঁটির মতো কূটনৈতিক খেলায় ব্যবহার করছে।
বিবিসি