মার্কিনের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরীয় যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ মার্কিন নাগরিক সাবেক সেনা মেরিল নিউম্যানকে গতকাল শনিবার মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। গত ২৬ অক্টোবর পিয়ংইয়ং ছাড়ার কিছু আগে নানা অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া থেকে চীনের বেইজিং পৌঁছানোর পর মেরিল নিউম্যান (৮৫) দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বয়স ও শারীরিক অবস্থা বিবেচনার পাশাপাশি ‘আন্তরিক অনুশোচনা প্রকাশের’ জন্য ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ নিউম্যানকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এএফপি।