মার্কেসকে নিয়ে ৬ তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. সাত বছর বয়স পর্যন্ত মার্কেস নিজের মাকে চিনতেন না।
২. কিশোর মার্কেস তাঁর দাদির কাছ থেকে পৃথিবীর রহস্যময়তা সম্পর্কে জেনেছিলেন। আর নানার কাছ থেকে শিখেছিলেন যুক্তি। আর এ দুই নিয়ে তাঁর মনে বিতর্কের সৃষ্টি হয়।
৩. শৈশবেই মার্কেসের মধ্যে চিত্রশিল্পী, গায়ক ও লেখক হওয়ার মতো প্রতিভার আভাস দেখা যায়। এর যেকোনো একটিকে তিনি পেশা হিসেবে নিতে পারতেন।
৪. মধ্যযুগের ইতালীয় কবি দান্তের মতো মার্কেস শৈশবেই স্ত্রী হিসেবে পছন্দ করেন নয় বছরের কিশোরী মার্সেদেসকে। মার্কেসের ভাষায় সে ছিল ‘একটি ছোট্ট মেয়ে, যার জামায় হাঁসের নকশা কারুকাজ করা’। মার্সেদেসের বয়স যখন চৌদ্দ, তখন মার্কেস তাঁকে প্রস্তাব দেন। সবশেষে ৩১ বছর বয়সে তিনি ২৬ বছর বয়সের মার্সেদেসকে বিয়ে করেন। মার্কেসের জীবনের শেষ দিনটি পর্যন্ত তাঁদের বিয়ের বাঁধন অটুট ছিল।
৫. মার্কেস ৫০ বছর পর্যন্ত দিনে ৬০টির বেশি সিগারেট খেতেন এবং তিনি দুবার ক্যানসার থেকে বেঁচে যান।
৬. পুরুষের চেয়ে নারীকেই প্রাধান্য দিতেন মার্কেস। তাঁর ভাষায়, ‘আমি নারীর সঙ্গ বেশি নিরাপদ বোধ করি।’