ক্ষমতা হারানোর ২০ বছর পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি লৌহমানবী হিসেবে পরিচিত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও মাদার তেরেসার মতো ব্যক্তিত্বকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ও রোল মডেল হিসেবে তিনি এক নম্বরে উঠে এসেছেন। ইউগভ এবং এওএল ইউকে নামের দুটি সংস্থার যৌথভাবে পরিচালিত এক জরিপ ফলাফলে এমনটাই দেখা গেছে।জরিপে দুই হাজারের বেশি লোকের মতামত নেওয়া হয়। এর মধ্যে ৩২ শতাংশ লোক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে থ্যাচারের পক্ষে ভোট দেন। ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্লোরেন্স নাইটিংগেল। এ দিক থেকে সর্বশেষ অবস্থানে রয়েছেন সুপার মডেল কেট মস। তিনি পেয়েছেন মাত্র ১ শতাংশ ভোট। আনা ফ্রাংক অষ্টম ও মিশেল ওবামা রয়েছেন ষষ্ঠ অবস্থানে। অন্য দিকে নারীবাদী লেখিকা জারমেইন গ্রেয়ার রয়েছেন ১১তম অবস্থানে। পিটিআই অনলাইন।