মার্গারেট থ্যাচার হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লৌহমানবী হিসেবে পরিচিত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছেন। গত মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ায় গত সপ্তাহে থ্যাচার তাঁর ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আয়োজিত ওই অভ্যর্থনা অনুষ্ঠানে আসা দেড় শ বন্ধুবান্ধব ও সহকর্মীর কাছে ক্ষমাপ্রার্থনা করে তিনি চিঠি পাঠান।মার্গারেটের ছেলে মার্ক থ্যাচার জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পিটিআই অনলাইন।