মার্চ-এপ্রিলেই উ. কোরিয়া আলোচনার টেবিলে ফিরতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিহার ইস্যু নিয়ে মার্চ অথবা এপ্রিলেই আবার আলোচনার টেবিলে বসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার এক শীর্ষস্থানীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার সে দেশের সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। ইয়োনহ্যাপ জানিয়েছে, গত শনিবার ওই কর্মকর্তা ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, উত্তর কোরিয়া শিগগিরই হোক আর দেরিতে হোক আলোচনায় ফিরবে। সুনির্দিষ্ট সময়সীমা বলা না গেলেও সম্ভবত তারা মার্চ অথবা এপ্রিলেই ফিরবে।’ তিনি জানান, সম্প্রতি এ বিষয় নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের যে আলোচনা হচ্ছে, তার অগ্রগতির ওপর নির্ভর করেই তারা এমনটি ধারণা করছেন। জিনিউজ অনলাইন।