মার্টিন লুথার কিংয়ের জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার আন্দোলনের পুরোধা মার্টিন লুথার কিং জুনিয়রের ৮৩তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার সকালে ওয়াশিংটনে ব্রাউন এডুকেশন ক্যাম্পাসে এক স্মরণসভায় যোগ দেন। এর আগে রোববার ওয়াশিংটনে কিংয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্যরা। ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন কিং। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি আঁততায়ীর গুলিতে নিহত হন। সিএনএন।