মার্টেনসের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী উইলফ্রিড মার্টেনস (৭৭) গত বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইউরোপীয় পার্লামেন্টে দীর্ঘদিন নেতৃত্বদানকারী এই রক্ষণশীল নেতা ১৯৭৯ সালের এপ্রিল থেকে ১৯৮১ সালের এপ্রিল এবং একই বছরের ডিসেম্বর থেকে ১৯৯২ সালের মার্চ পর্যন্ত বেলজিয়ামের মোট নয়টি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল ইউরোপিয়ান পিপলস পার্টির (ইপিপি) সহ-প্রতিষ্ঠাতা মার্টেনস ১৯৮১ সালে দলটির প্রধান নির্বাচিত হন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল ছিলেন। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে মার্টেনসের রাজনৈতিক ও ব্যক্তিগত মৈত্রী ছিল। রয়টার্স।