মালদ্বীপে অবিলম্বে নির্বাচন দাবি নাশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলাবিষয়ক একটি তথ্যচিত্রের প্রচারণার কাজে ব্যস্ত আছেন। এ উপলক্ষে গত বুধবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যান’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এ সময় তিনি মালদ্বীপে অবিলম্বে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান। দি আইল্যান্ড প্রেসিডেন্ট নামের তথ্যচিত্রটির মুক্তি উপলক্ষে বর্তমানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছেন। বৈশ্বিক উষ্ণতা রোধে আন্তর্জাতিক অঙ্গনে মোহাম্মদ নাশিদ প্রচারণা চালাচ্ছেন, এটাই তথ্যচিত্রের মূল বিষয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ববাসীর মনোযোগ কাড়তে ক্ষমতায় থাকাকালে নাশিদ পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করেন। সাক্ষাৎকারে নাশিদ বলেন, ‘আমরা মালদ্বীপে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। আমরা চাই, মার্কিন সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দেবে। এএফপি।