মালদ্বীপে ছুরিকাহত হয়ে এমপির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ীর ছুরিকাঘাতে মালদ্বীপের এক পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন। প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) থেকে নির্বাচিত সদস্য আফরাশিম আলী গত সোমবার ওই হামলার শিকার হন।হাসান হানিফ নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী মালেতে নিজ বাসভবনে যাওয়ার পথে হামলার শিকার হন আফরাশিম আলী। আততায়ীর হামলায় মালদ্বীপে কোনো পার্লামেন্ট সদস্যের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। এএফপি।