মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে গতকাল শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সামরিক হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে প্রায় ২০ মাসের অরাজক অবস্থা কাটিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচনের প্রার্থীরা হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, নাশিদের পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণকারী মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিক, ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সৎভাই আবদুল ইয়ামিন এবং ব্যবসায়ী ও গাইয়ুমের আমলের অর্থমন্ত্রী গাসিম ইব্রাহিম। রয়টার্স।