মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদের বিচার শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিচার শুরু হচ্ছে আজ সোমবার। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সাত মাস আগে পুলিশ সদস্যদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন নাশিদ।নাশিদের নির্দেশে গত জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে। এরপর ফুঁসে ওঠে দেশের পুলিশ বাহিনী। বাধ্য হয়ে ফেব্রুয়ারিতে ক্ষমতা ছেড়ে দেন তিনি। নাশিদ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হওয়া মামলায় দোষী সাব্যস্ত হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না।’ এএফপি।