মালদ্বীপের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন ১৯ অক্টোবর নতুন করে অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার এ কথা ঘোষণা করেছে। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট তা বাতিল ঘোষণা করেছে। তবে কমনওয়েলথ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ভারতের প্রতিনিধিসহ আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকেরা ওই নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ বলে রায় দিয়েছিলেন। আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে না পারলে সাংবিধানিক সংকটে পড়বে দেশটি। রয়টার্স।