মালদ্বীপের প্রধান বিমানবন্দরের দায়িত্ব নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব গত বৃহস্পতিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বুঝে নিয়েছে দেশটির সরকার। সরকারি প্রতিষ্ঠান এমএসিএল এখন থেকে ওই বিমানবন্দর পরিচালনা করবে। এত দিন পর্যন্ত বিমানবন্দরটি ভারতীয় প্রতিষ্ঠান জিএমআরের নিয়ন্ত্রণে ছিল।সুষ্ঠু প্রক্রিয়ায় বিমানবন্দরটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের গণমাধ্যমসচিব মাসুদ ইমাদ জানিয়েছেন। জিএমআরের মুখপাত্র অরুণ ভগৎ বলেন, ‘মালদ্বীপ সরকার বিমানবন্দরের দায়িত্ব বুঝে নিয়েছে। আমরা সিঙ্গাপুরের আদালতের রায়ের প্রতি সম্মান দেখাচ্ছি। একটি বিমানবন্দরের দায়িত্ব হস্তান্তর সময়সাপেক্ষ। পরিপূর্ণ নিয়ন্ত্রণ পেতে এএসিএলের কমপক্ষে এক মাস লাগবে। তবে এ সময়ের মধ্যে যাত্রীসেবা বিঘ্নিত হবে না। আমাদের দাবির ব্যাপারে আইনি সুরাহা এখনো হয়নি। আদালত আমাদের দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’মালদ্বীপের রাজস্ব আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন। এখন পর্যটনের ভরা মৌসুম চলছে। দেশটির প্রধান বিমানবন্দরের দায়িত্ব নির্বিঘ্নে হস্তান্তরের লক্ষ্যে জিএমআরে কর্মরত ভারতীয় নাগরিকদের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বেতন-ভাতাও অপরিবর্তিত থাকবে। ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য জিএমআরকে ২৫ বছরের দায়িত্ব দেওয়া হয়েছিল। মালদ্বীপ সরকার গত ২৭ নভেম্বর ওই চুক্তির মেয়াদ বাতিল করে এবং এক সপ্তাহের মধ্যে দায়িত্ব হস্তান্তরের জন্য জিএমআরকে গত ১ ডিসেম্বর নির্দেশ দেয়। দ্য হিন্দু।