মালদ্বীপের প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা আনতে পার্লামেন্টের সম্মতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের বিরুদ্ধে গোপন অনাস্থা ভোট অনুষ্ঠানে সম্মত হয়েছে দেশটির পার্লামেন্ট। গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ওয়াহিদের ক্ষমতায় থাকা এ পদক্ষেপে হুমকিতে পড়ল।পার্লামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭৫ সদস্যের পার্লামেন্টে ৪১-৩৪ ভোটে ওই প্রস্তাব পাস হয়। গত ফেব্রুয়ারিতে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত হলে ওয়াহিদ তাঁর স্থলাভিষিক্ত হন।প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা ভোট কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে দেশটির বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) প্রেসিডেন্ট ওয়াহিদকে ক্ষমতা থেকে নামাতে সহজেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে। এএফপি।