মালাবির নতুন প্রেসিডেন্ট জয়েস বান্দার শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালাবির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জয়েস বান্দা। দেশটির রাজধানী লিলংয়ে অবস্থিত পার্লামেন্টে গত শনিবার জয়েস বান্দার শপথ গ্রহণ সম্পন্ন হয়।আফ্রিকার দক্ষিণাঞ্চলের প্রথম নারী রাষ্ট্রপ্রধান জয়েস বান্দাকে ওই অনুষ্ঠানে হর্ষধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। শপথ গ্রহণকালে তিনি ‘সংবিধান ও মানুষের অধিকার রক্ষার’ ওপর জোর দেন। এরপর তাঁর আহ্বানে পার্লামেন্টে উপস্থিত সবাই সদ্য প্রয়াত প্রেসিডেন্ট বিংগু ওয়া মুথারিকার স্মরণে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করেন।প্রেসিডেন্ট মুথারিকা (৭৮) গত বৃহস্পতিবার হূদেরাগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুর বিষয়টি শনিবার নিশ্চিত করা হয়। এ ব্যাপারে ঘোষণা আসতে বিলম্ব হওয়ায় ক্ষমতার লড়াই শুরুর আশঙ্কা দেখা দিয়েছিল। বিবিসি।