মালালা ফান্ডের বিদ্যালয় প্রকল্প ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সহায়তায় পাকিস্তানি স্কুলছাত্রী মালালা ইউসুফজাই তার গঠিত মালালা ফান্ডের প্রথম প্রকল্পের ঘোষণা দিয়েছে। পাকিস্তানে নিজের এলাকা সোয়াতের ৪০ জন মেয়েশিশুকে বিদ্যালয়ে পাঠানোর জন্য এ ফান্ড থেকে অর্থ দেওয়া হবে বলে সে জানিয়েছে।নারীশিক্ষার উন্নয়নের জন্য মালালা ফান্ড গঠন করেছে পাকিস্তানের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী মালালা।নারীশিক্ষার প্রসারে আন্দোলনের জন্য গত বছর তাকে গুলি করে জঙ্গিরা। চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। চিকিৎসা শেষে সেখানকার একটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে সে।অ্যাঞ্জেলিনা জোলি এবং আরও দুটি দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় মালালা ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে। এ অর্থ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে সোয়াতের ৪০ নারী শিশুকে। তাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।গত বৃহস্পতিবার ব্রিটেন থেকে নিউইয়র্কের একটি সম্মেলনে ভিডিও বার্তা পাঠায় মালালা। এতে সে বলে, ‘মালালা ফান্ড থেকে প্রথম অর্থ বরাদ্দ করার ঘোষণার সময়টি আমার জীবনের একটি অন্যতম সুখের মুহূর্ত। চলুন আমরা এই ৪০ জনকে চার কোটিতে পরিণত করি।’মালালা ফান্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে এ প্রকল্পের নাম ও স্থান জানানো হচ্ছে না। এএফপি।