মালালাকে দেখতে যাবেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গত শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছেছেন। গতকাল শনিবার তাঁর বার্মিংহামের রানি এলিজাবেথ হাসপাতালে মালালা ইউসুফজাইকে দেখতে যাওয়ার কথা। তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী এই কিশোরী বর্তমানে সেখানে চিকিৎসাধীন। যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসান, পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও জারদারির সঙ্গে ওই হাসপাতালে যাবেন। পাকিস্তান হাইকমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট জারদারির সঙ্গে অন্যান্য পদস্থ কর্মকর্তার ওই হাসপাতাল সফরের ব্যাপারে একটি মতৈক্য হয়েছে। এ বিষয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে এবং মালালার পরিবারকে অবগত করেছি।’ সফরের সময় মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইও উপস্থিত থাকবেন বলে জানান ওই কর্মকর্তা।এ বিষয়ে দাপ্তরিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রানি এলিজাবেথ হাসপাতালের কর্তৃপক্ষ। দ্য নিউজ।