মালালাকে মনোনীত করলেন ফরাসি আইনপ্রণেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আলোচিত নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন ফরাসি আইনপ্রণেতারা।গত বুধবার ১৫০ জনের বেশি ফরাসি আইনপ্রণেতা মালালাকে শান্তি পুরস্কার দিতে নোবেল কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারীদের গুলিতে দুই সহপাঠীসহ গুরুতর আহত হয় মালালা। এ নিয়ে বিশ্বব্যাপীনিন্দার ঝড় ওঠে।এদিকে এ বছরের টিপারারি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্যও সংক্ষিপ্ত তালিকায় মালালার নাম রয়েছে। টিপারারি পিস কনভেনশনের দেওয়া এই পুরস্কারের জন্য চারজন ব্যক্তি ও একটি সংস্থাকে মনোনীত করা হয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও কেনিয়ার সাবেক সাংবাদিক জন গিথোনগোর নাম রয়েছে। দ্য গ্লোবাল ডিসপ্যাচ ও দ্য আইরিশ টাইমস।