মালালার অনুরোধ, তার নামে কলেজ নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কর্মী কিশোরী মালালা ইউসুফজাইয়ের নামে একটি কলেজের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে মালালা। গতকাল শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।তালেবানের গুলিতে আহত মালালাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সে সারা বিশ্বে তালেবানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। তার নামে পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরা শহরে কলেজের নামকরণের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মালালার ছবি ছিঁড়েছে। শিক্ষার্থীদের দাবি, মালালার নামে কলেজের নামকরণ হলে তাদের জীবন বিপন্ন হবে।সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরান রেহমান বলেছেন, মালালা লন্ডন থেকে তাঁকে টেলিফোনে ওই অনুরোধ জানায়। এপি।