মালালার খুলির ক্ষত সারাতে ১০ দিনের মধ্যে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের হামলায় গুরুতর আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের মাথার খুলির ক্ষত সারাতে ১০ দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। এ বিষয়ে শল্যচিকিত্সকেরা বিস্তারিত বিবরণও দিয়েছেন।গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় দুই সহপাঠীসহ তালেবানের গুলিতে আহত হয় মালালা। উন্নত চিকিত্সার জন্য তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এ মাসের শুরুর দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ হাসপাতালেই মালালার খুলির ক্ষত সারানোর অস্ত্রোপচার করা হচ্ছে। হাসপাতালের শল্যচিকিত্সকেরা জানান, অস্ত্রোপচারের প্রথম পর্যায়ে মালালার খুলিতে ড্রিল করে ক্ষতস্থানে ধাতব পাত বসানো হবে। দ্বিতীয় পর্যায়ে একটি ইলেকট্রনিক যন্ত্র বসানো হবে। চিকিত্সকেরা জানান, খুব কাছ থেকে গুলি করায় মালালার বাঁ কানের পর্দা নষ্ট হয়ে গেছে। এ কান দিয়ে সে কিছুই শুনতে পায় না। বিবিসি।