মালালার নিরাপত্তায় দুজন প্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বসবাসরত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের নিরাপত্তায় দুজন সার্বক্ষণিক প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর জীবনের হুমকি বেড়ে যাওয়ায় দেশটির গোয়েন্দা প্রধানের পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হলো। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকার খবরের বরাত দিয়ে পিটিআই এ কথা জানিয়েছে।
সান-এর খবরে বলা হয়, ২০১২ সালে তালেবানের গুলিতে গুরুতর আহত অবস্থায় বেঁচে যাওয়ার পর থেকেই ঝুঁকিতে আছেন মালালা।
খবরে বলা হয়, শান্তিতে নোবেল জয়ী ও নারীশিক্ষা আন্দোলনের কর্মী হওয়ার সুবাদে মালালাকে একজন বৈশ্বিক দূত হিসেবে বিবেচনা করা হয়। তাই তাঁকে রাজকীয় পুলিশি নিরাপত্তা দেওয়া হলো। যুক্তরাজ্যের একজন মন্ত্রী বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এ নিরাপত্তা দেওয়া হয়।