মালালার মাথায় গুলি নিয়ে পাকিস্তানি ইসলামি নেতার সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের মাথায় তালেবানের গুলি করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দেশটির জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল পার্টির (জেইউআইএফ) প্রধান ফজলুর রহমান। তিনি বলেন, মালালার মাথায় গুলি করা হয়েছে এমনটি তিনি বিশ্বাস করেন না। গত রোববার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক সমাবেশে তিনি এ কথা বলেন।গত ৯ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরায় স্কুলবাসে তালেবান বন্দুকধারীরা হামলা চালায় মালালার ওপর। এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। এরপর তাকে রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মালালার ঘাড় ও মাথা দিয়ে তার মস্তিষ্কে গুলি ঢুকেছে। তালেবান সমর্থক এ ধর্মীয় নেতা চিকিৎসকদের এই দাবিও নাকচ করে দিয়েছেন। এএফপি।