মালালার সেই দুই সহপাঠী স্কুলে ফিরেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালার সহপাঠী শাজিয়া রমজান ও কাইনাত রিয়াজ স্কুলে ফিরেছে। গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালার সঙ্গে তারাও তালেবানের গুলিতে আহত হয়েছিল।স্কুলে যাওয়ার পর শাজিয়া সাংবাদিকদের বলে, ‘দীর্ঘ সময় ধরে আমি ভীতির মধ্যে ছিলাম। অনেক দিন আমি সেই ভীতি কাটিয়ে উঠতে পারিনি। তবে এখন আমার মধ্যে আর কোনো ভীতি নেই।’১১ বছর বয়স থেকেই তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সহপাঠীদের উৎসাহ দিয়ে আসছে মালালা। তবে তালেবান মেয়েদের স্কুলে যাওয়া বন্ধের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে।বর্তমানে মালালার বয়স ১৫। এরই মধ্যে নারীশিক্ষাকে এগিয়ে নিতে তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। জিনিউজ।