মালিতে ফ্রান্সের স্থলাভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে প্রথম বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ফ্রান্স। রাজধানী বামাকো থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে দায়াবেলি শহরে বিদ্রোহীদের সঙ্গে ফরাসি বাহিনীর তীব্র লড়াই চলছে। গত সোমবার বিদ্রোহীরা ওই এলাকার নিয়ন্ত্রণনিয়েনেয়।বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চল অভিমুখে অগ্রসর হতে গতকালই ফরাসি স্থলসেনারা দেশটির মাটিতে অবস্থান নেয়। দায়াবেলি শহরে অভিযান চালাতে গত মঙ্গলবার ভারী অস্ত্রশস্ত্রসজ্জিত প্রায় ৩০টি ফরাসি সামরিক যান প্রস্তুত রাখা হয়। গত সোমবার বিদ্রোহীরা মালির সরকারি বাহিনীর কাছ থেকে শহরটি দখল করে নেয়।ফ্রান্সের সেনাবহর শক্তিশালী করতে গতকাল বুধবার আফ্রিকান বাহিনীর প্রথম দলটিরও মালি পৌঁছার কথা। বামাকোর দিকে বিদ্রোহীদের যাত্রা প্রতিহত করতে গত শুক্রবার ফরাসি বাহিনী তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। সোমবার বিদ্রোহীদের দখল করা দায়াবেলি শহরেও বিমান হামলা চালায় তারা।ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ-ওয়াইভেস লা দ্রায়ান মালির উত্তরাঞ্চল অভিমুখে ফরাসি স্থলবাহিনীর অভিযান প্রস্তুতির কথা গতকাল নিশ্চিত করেন। তিনি বলেন, সুসজ্জিত বিদ্রোহীদের কাছ থেকে দায়াবেলি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মালির সরকারি সেনারা হিমশিম খাচ্ছে।ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সরকারি বাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় শহর কোনার নিয়ন্ত্রণও ফিরে পায়নি; যদিও এর আগে শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়।বামাকো থেকে বিবিসির সংবাদদাতা মার্ক ডয়লি বলেন, বিদ্রোহীদের মোকাবিলায় ফরাসি বাহিনী কিংবা তাদের মিত্র মালির সরকারি সেনাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে হলে তাদের ওই উভয় শহরের নিয়ন্ত্রণই নিয়ে নিতে হবে।মালিতে বর্তমানে প্রায় ৮০০ ফরাসি স্থলসেনা রয়েছে। প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, এ সংখ্যা শিগগির আড়াই হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ফ্রান্স মালিতে দ্রুত পশ্চিম আফ্রিকার আঞ্চলিক বাহিনীকে মোতায়েনে চাপ সৃষ্টি করে যাচ্ছে।এ বিষয়ে মঙ্গলবার আঞ্চলিক সেনা কমান্ডারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত এই বাহিনী মোতায়েনের ব্যাপারে তাঁরা সম্মত হয়েছেন। এর অংশ হিসেবে গতকাল ১৯০ সদস্যের একটি নাইজেরীয় সেনাদলের সেখানে পৌঁছার কথা রয়েছে। বিবিসি ও এএফপি।