মালিতে সত্যিকারের যুদ্ধ চলছে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির প্রতিরক্ষামন্ত্রী জিয়ান-ইয়েভস লি ড্রায়ান বলেছেন, সে দেশের গাও শহরের আশপাশে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে ‘সত্যিকারের যুদ্ধে’ লিপ্ত হয়েছে ফরাসি বাহিনী। গাও শহরের কেন্দ্রস্থল থেকে গত মাসে ইসলামি জঙ্গিদের উৎখাত করা হয়। কিন্তু লি ড্রায়ান বলেন, ওই শহরের চারপাশে এখনো লড়াই চলছে।এদিকে ফ্রান্স ইঙ্গিত দিয়েছে, আগামী মার্চে মালি থেকে তাদের সেনা প্রত্যাহার শুরু হবে। দেশটিতে বর্তমানে চার হাজার ফরাসি সেনা অবস্থান করছেন। মালির উত্তরাঞ্চল থেকে জঙ্গিদের উৎখাত করতে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করছে ফরাসি বাহিনী। বিবিসি।