মালির ওপর থেকে ইকোয়াসের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার নেতারা মালির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। দেশটিতে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য হওয়ায় এই ঘোষণা দেওয়া হয়। গতকাল রোববার পশ্চিম আফ্রিকার জোট ইকোয়াস এক বিবৃতিতে এ কথা জানায়।ইকোয়াস এবং অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে মালির ক্ষমতা দখলকারী সামরিক জান্তার মধ্যে গত শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ইকোয়াস মালির ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অভ্যুত্থানে জড়িত সব কর্মকর্তাকে সাধারণ ক্ষমা করবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া একজন অন্তর্বর্তী নেতার অধীনে দেশটিতে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি তুয়ারেগ ও ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে থাকা উত্তরাঞ্চলের সমস্যা নিরসনের উদ্যোগ নেবেন বলেও সিদ্ধান্ত হয়। এএফপি।