প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় কারাদণ্ড পাওয়া ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ শেষ পর্যন্ত কারাগারে মালির কাজ পেয়েছেন। এতে প্রতিদিন তাঁর আয় হচ্ছে ১৪ রুপি। এর আগে বলা হয়েছিল, লালুকে কয়েদিদের রাজনীতি ও ব্যবস্থাপনাবিদ্যা শেখানোর কাজ দেওয়া হবে। কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজা পেয়ে লালু ঝাড়খন্ডের বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।