মালির নিহত শান্তিরক্ষীরা গিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির উত্তরাঞ্চলের কিদাল শহরে জাতিসংঘের এক শান্তিরক্ষী ঘাঁটিতে গত শুক্রবারের জঙ্গি হামলায় নিহত শান্তিরক্ষীর সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৩০ জন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নিহত শান্তিরক্ষীরা সবাই পার্শ্ববর্তী দেশ গিনির নাগরিক। ওই হামলায় পাঁচ শান্তিরক্ষীর প্রাণহানির কথা আগে বলা হয়েছিল। হামলায় দায় স্বীকার করেছে বিবৃতি দিয়েছে মালির ইসলামপন্থী সংগঠন আনসার দ্বীন। বিবৃতিতে বলা হয়, ‘এই হামলার মাধ্যমে আমাদের দেশে হামলাকারী ক্রুসেডার ও তাদের দোসরদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে।’ তবে গোলযোগপূর্ণ তিম্বাকতু নগরীতে একই দিনে সংঘটিত আরেক হামলায় মালির তিন সৈন্য নিহত হওয়ার সঙ্গে একই সংগঠন সম্পৃক্ত কি না, তা জানা যায়নি।
রয়টার্স