মালয়েশিয়ার ইসলামি আদালতে নারী বিচারক নিয়োগকে স্বাগত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া সরকার গত মে মাসে প্রথমবারের মতো সে দেশের ইসলামি আদালতে দুজন নারী বিচারককে নিয়োগ দিয়েছে। ফেডারেল টেরিটরি অব পুত্রাজায়া আদালতে নিয়োগ পেয়েছেন সুরাইয়া রামলি (৩১) এবং কুয়ালালামপুরের আদালতে নিয়োগ পেয়েছেন রাফিদাহ আবদুল রাজাক (৩৯)। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেখানকার মুসলিম নারীবাদী সংগঠনগুলো। বিবিসি।