মালয়েশিয়ার একটি শহর থেকে বাসিন্দারা পালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার গোলযোগপূর্ণ একটি শহর থেকে আতঙ্কিত বাসিন্দারা পালিয়ে যাচ্ছে। শহরটির রাস্তায় সরকারি বাহিনীর হামলায় নিহত অনেক অনুপ্রবেশকারীর মৃতদেহ পড়ে আছে।মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে দুই দফা রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গত ১২ ফেব্রুয়ারি সেখানে জঙ্গিরা অনুপ্রবেশ করে। তারা রাজ্যটিকে ফিলিপাইনের বলে দাবি করে আসছে। এএফপি।