মালয়েশিয়ার দুই বিমান ও অস্ট্রেলীয় এক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা ম্যারি ও আলবার্ট রিজক ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ ১৭ ফ্লাইটে। গত বৃহস্পতিবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ওই দুজনসহ ২৯৮ আরোহীর সবাই।
নিহত ম্যারির বাবা বিয়ে করেছিলেন কুইন্সল্যান্ডের একটি পরিবারে।ওই পরিবারের দম্পতি রডনি ও ম্যারি বারোস। গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখেঁাজ একই এয়ারলাইনসের অপর উড়োজাহাজের যাত্রী ছিলেন তাঁরা। ২৩৯ জন আরোহীসহ উড়োজাহাজটির কোনো হদিস মেলেনি।খবর এএফপির।