মালয়েশিয়ার নির্বাচন পদ্ধতি সংস্কারে চূড়ান্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পার্লামেন্টের একটি প্যানেল নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনতে ২২টি সুপারিশসংবলিত একটি চূড়ান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার পার্লামেন্টে উত্থাপন করেছে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনতে মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে। গত অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই প্যানেল গঠন করেন। ওই প্যানেলের প্রতিবেদনে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন করা এবং মূলধারার গণমাধ্যমকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত করার সুপারিশ জানানো হয়। বিরোধী দল ওই প্রতিবেদনে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে বলে আপত্তি তুলেছে। বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, মৌলিক জিনিসগুলোই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এএফপি।