প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার নিখোঁজ সেই উড়োজাহাজটিকে সামরিক মহড়া চলাকালে গুলি করা হয়৷ একটি নতুন বইয়ে এ দাবি করা হয়৷ গতকাল রোববার সান-হেরাল্ড-এর এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়৷
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ার উড়োজাহাজটি নিখোঁজ হয়৷ বহু খোঁজাখুঁজির পরও এর কোনো সন্ধান মেলেনি৷ এ উধাও রহস্যের কোনো কিনারা হয়নি৷ এ বিষয়কে উপজীব্য করে ফ্লাইট এমএইচ৩৭০: দ্য মিস্ট্রি নামের ওই বইটি লেখেন অ্যাংলো-আমেরিকান সাংবাদিক ও লেখক নিগেল চাওর্থন৷ আজ সোমবার অস্ট্রেলিয়ায় এ বইয়ের বিক্রি শুরু হওয়ার কথা৷
বইটিতে মাইক ম্যাককি নামের নিউজিল্যান্ডের একজন তেলক্ষেত্র খনন শ্রমিকের বরাত দিয়ে বলা হয়েছে, মাইক এ ঘটনার প্রত্যক্ষদর্শী৷ দ্য ইনডিপেনডেন্ট৷