মালয়েশিয়ায় অস্ট্রেলিয়ার সিনেটর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে গতকাল শনিবার অস্ট্রেলিয়ার একজন রাজনীতিক আটক হয়েছেন। মালয়েশিয়া ওই রাজনীতিককে ‘নিষিদ্ধ অভিবাসী’ হিসেবে আখ্যা দিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, এটা ‘হতাশাজনক’ ঘটনা।অস্ট্রেলিয়ার ওই রাজনীতিকের নাম নিক জেনোফোন। স্পষ্টবাদী এই স্বতন্ত্র সিনেটর মালয়েশিয়ার নির্বাচন-পদ্ধতি নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ার মেলবর্ন শহর থেকে গতকাল বিমানযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরই তাঁকে আটক করা হয়। গতকাল রাতেই তাঁকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করার কথা।মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক ইলিয়াস আহমেদ জানান, জেনোফোন দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন এবং তাঁকে মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় ‘নিষিদ্ধ অভিবাসী’র শ্রেণীতে ফেলা হয়েছে। এর বেশি কিছু বলেননি মহাপরিচালক ইলিয়াস।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার জানান, তাঁদের কর্মকর্তারা জেনোফোনের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা তাঁর ‘দ্রুত মুক্তি’ এবং ঘটনার ব্যাপারে ‘পূর্ণ ব্যাখ্যা’ পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘সিনেটর জেনোফোনের আটকের ঘটনাটি বিস্ময়কর ও হতাশাজনক। এমন একটি দেশ এই ঘটনা ঘটিয়েছে, যাদের সঙ্গে অস্ট্রেলিয়া নিয়মিতভাবেই শক্ত কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে। এএফপি।