মালয়েশিয়ায় নির্বাচনে বিতর্কিত নেতারা বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন সরকার দেশটির চারজন বিতর্কিত রাজনীতিককে আগামী ৫ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ নির্বাচনে একটি ‘রূপান্তরমূলক দল’ অংশ নেবে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক গত সোমবার এই প্রতিশ্রুতি দেন।ক্ষমতাসীন জোট মনোনীত প্রার্থীদের তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে বর্তমান ও সাবেক মন্ত্রীসহ বিতর্কিত ওই চার নেতার ঠাঁই হয়নি। নারীবিষয়ক সাবেক মন্ত্রী শাহরিজাত জলিল ও বর্তমান পর্যটনমন্ত্রী নগ ইয়েন ইয়েনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া তথ্যমন্ত্রী রাইস ইয়াতিম মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী মন্তব্য করে বিতর্কের জেরে বাদ পড়েছেন।ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন এবারই সম্ভবত সবচেয়ে হুমকির মুখোমুখি হতে যাচ্ছে। এএফপি।