মালয়েশিয়ায় সংস্কার অস্থিরতা সৃষ্টি করতে পারে: মাহাথির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশটির সংস্কারের উদ্যোগ জাতিগত সংঘাতকে উসকে দিতে পারে। কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব মাহাথির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উদারীকরণ পদক্ষেপের বিষয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে আন্দোলন হচ্ছে, সে বিষয়ে সরকার বেশ দুর্বল। তিনি বলেন, ‘আমাদের একটি বলিষ্ঠ সরকার প্রয়োজন। তবে এই সরকারকে স্বচ্ছ হতে হবে।’গত এপ্রিলে নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ তুলে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালে পুলিশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এ ঘটনার পর মাহাথির ওই মন্তব্য করলেন। এএফপি।