মালয়েশিয়ায় সৌদি তরুণ সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে টুইটারে কটূক্তিমূলক বার্তা পাঠানোর অভিযোগে সৌদি আরবের এক তরুণ সাংবাদিককে গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম হামজা কাশগারি।কাশগারি গত সপ্তাহে মহানবীর জন্মদিনে ওই বিতর্কিত টুইটার বার্তা পাঠান। তাঁর ওই বার্তার প্রতিক্রিয়ায় ৩০ হাজার মন্তব্য পড়ে। সৌদি আরবে কাশগারির (২৩) মৃত্যুদণ্ডের দাবি ওঠে। পরে ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে কাশগারি দেশত্যাগ করেন। বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।সৌদি আরব ও মালয়েশিয়ার মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, অন্য নিরাপত্তা চুক্তির আওতায় কাশগারিকে সৌদি আরবের কাছে তুলে দেওয়া হবে।সৌদি আরবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কোনো মন্তব্য করার অপরাধে প্রাণদণ্ডের বিধান রয়েছে।বিক্ষোভে গুলি, নিহত ১: সৌদি আরবের কাতিব প্রদেশে গত বৃহস্পতিবার সংস্কারপন্থীদের এক বিক্ষোভে গুলি ছোড়েন নিরাপত্তাকর্মীরা। এতে শিয়া মতাবলম্বী মুনির আল-মেদানি (২১) নামের একজন নিহত ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। এএফপি।