মালয়েশিয়ায় ১৩৬ রোহিঙ্গা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের ১৩৬ জন রোহিঙ্গা মুসলমানকে উদ্ধার করেছে মালয়েশিয়া। গত রোববার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের উপকূল থেকে তাঁদের উদ্ধার করা হয়। মালয়েশিয়ার এক কর্মকর্তা গতকাল সোমবার এসব কথা জানান।মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা তান কক কুই বলেন, মিয়ানমারের সাম্প্রদায়িক সহিংসতার শিকার এসব মানুষ একটি ভাঙা নৌকায় চড়ে পালিয়ে আসছিল। নৌকায় কোনো খাবার কিংবা পানীয় ছিল না। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪০টি শিশু আছে। রোহিঙ্গারা তাঁদের জানিয়েছে, দুর্বল ও ভাঙা কাঠের নৌকাটিতে তারা ২৫ দিন ধরে সমুদ্রে ভাসছিল। তাদের সঙ্গে থাকা খাদ্যসামগ্রীও ফুরিয়ে গিয়েছিল। এএফপি।