মাসে ১০ কোটি ডলার পাবে ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনকে প্রতি মাসে ১০ কোটি ডলার করে আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে আরব লিগ। ফিলিস্তিন কর্তৃপক্ষের আয়ের খাতে কর ও শুল্ক বাবদ প্রতি মাসে ১০ কোটি ডলার করে আসা অর্থ আটকে দিয়েছে ইসরায়েল। এই আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফিলিস্তিন সরকারকে সমপরিমাণ অর্থ দিতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা ঐকমত্যে পৌঁছেছেন। ইসরায়েল সরকার জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনকে মাসিক পাওনা অর্থ দেবে না। ওই অর্থ তারা ইসরায়েলি বিভিন্ন কোম্পানির কাছে ফিলিস্তিনিদের ঋণ পরিশোধ করতে ব্যয় করবে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে জিতে ফিলিস্তিন ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ইসরায়েল তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেয়। ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরেকাত বলেন, কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনকে অর্থ দিতে রাজি হয়েছে আরব রাষ্ট্রগুলো। আল-জাজিরা।