মাহাথিরের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সম্পত্তি জব্দ করার আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাঁর আইনজীবীরা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, নাজিব রাজাক ও তাঁর মনোনীত ব্যক্তিদের নামে থাকা সব সম্পত্তির বিবরণ প্রকাশের আদেশ দেওয়ার জন্য আদালতের প্রতি আবেদনে উল্লেখ করা হয়েছে। মাহাথির ও ক্ষমতাসীন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সাবেক দুই নেতা গত মার্চে নাজিবের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাড বা ওয়ান এমডিবি নামের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে নাজিবের পদত্যাগের দাবি করেছিলেন মাহাথির। দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে চাপে আছেন নাজিব। তবে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।