মাহাথিরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৮৮) রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাসের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ২০০৩ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন। স্থানীয় দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস গতকাল সোমবার জানায়, চিকিৎসকের পরামর্শেই পদত্যাগ করেছেন মাহাথির। তিনি পদটিকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। রয়টার্স।