মায়া অ্যাঞ্জেলো আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কবি ও নাগরিক অধিকারকর্মী মায়া অ্যাঞ্জেলো (৮৬) আর নেই৷ তাঁর কর্মস্থল নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় থেকে গত বুধবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়৷ খবর বিবিসির৷
বুধবার সকালে বাসার তত্ত্বাবধায়ক অ্যাঞ্জেলোকে মৃত অবস্থায় দেখতে পান৷ নিজের শৈশব ও কৈশোর নিয়ে আত্মজীবনী লিখে সবচেয়ে বেশি খ্যাতি পান তিনি৷ তাঁর মৃত্যুতে নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়৷