মায়াবতীর নির্দেশে রাহুলের বিরুদ্ধে এফআইআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের এফআইআর করার জন্য উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতীকে দায়ী করেছে কংগ্রেস। তারা এফআইআর খারিজের জন্য হাইকোর্টে আবেদন করবে বলে ঘোষণা দিয়েছে।উত্তর প্রদেশের কানপুরে গত সোমবার রাহুল গান্ধীর রোড শো চলাকালে ১৪৪ ধারা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ এফআইআর করে। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ অভিযোগ করেন, মায়াবতীর নির্দেশে ওই এফআইআর দায়ের করা হয়। তাঁরা রাহুল গান্ধীর সফল প্রচারাভিযানে শঙ্কিত হয়ে এ কাজ করেন। আইএএনএস।