মায়ের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় নিজের তিন সন্তানকে হত্যা এবং আরেক সন্তানকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন এক মা। এরপর গতকাল মঙ্গলবার তাঁকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই নারী যুদ্ধপীড়িত দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসেন। পরে ২০১৫ সালে মেলবোর্নে শহরতলিতে একটি লেকে গাড়ি ডুবিয়ে নিজের তিন সন্তানকে হত্যা করেন। এর মধ্যে একটি শিশুর বয়স এক বছর। বাকি দুটি শিশু চার বছর বয়সী যমজ। উদ্ধারকারীরা পাঁচ বছর বয়সী আরেক মেয়েকে ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করেন। রায় প্রদানের সময় বিচারক বলেন, ৩৭ বছর বয়স্ক ওই নারী মানসিক ট্রমায় ভুগছেন। এটি ভয়ংকর অপরাধ। এই বিবেচনায় সাজা অপর্যাপ্ত। কিন্তু তাঁর মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সাজা দেওয়া হলো।
এএফপি