মায়ের সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে এক ব্রিটিশ তরুণীর (২০) মৃত্যুকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তালিকাভুক্ত করায় হোয়াইট হাউসের কড়া সমালোচনা করেছেন ওই তরুণীর মা। কুইন্সল্যান্ডে বেড়ানোর সময় গত আগস্টে ছুরিকাঘাতে নিহত হন মিয়া আইলিফ-চ্যাং। আন্তর্জাতিক গণমাধ্যম প্রাথমিকভাবে ওই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা আখ্যা দিলেও পুলিশ তদন্তের পর তা প্রত্যাখ্যান করে। তারপরও ট্রাম্প প্রশাসন ৭৮টি ‘সন্ত্রাসী হামলার’ তালিকায় মিয়া চ্যাংয়ের হত্যাকাণ্ডকে অন্তর্ভুক্ত করেছে। মিয়ার মা রোজ আইলিফ বলেন, নিরপরাধ লোককে নিগৃহীত করতে মিয়ার মৃত্যুর অজুহাত টানা কোনোভাবেই উচিত হয়নি। বিবিসি