প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত মঙ্গলবার থেকে সচিবালয়সহ রাজ্যের সব সরকারি অফিসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করেছে। রাজ্য সরকার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, সরকারি দপ্তরে ‘কর্ম সংস্কৃতি ফিরিয়ে আনার’ জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। কর্মী সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক অনন্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই নির্দেশ সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবেরই প্রকাশ। কলকাতা প্রতিনিধি।