মিজোরামে ক্ষমতায় থাকছে কংগ্রেসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মিজোরাম রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ২৮টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে আছে দুটি আসনে। আর আঞ্চলিক রাজনৈতিক দল এমএনএফ জিতেছে পাঁচটিতে আসনে। এগিয়ে আছে তিনটিতে। গতকাল সোমবার এ ফলাফল ঘোষণা করা হয়।
ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী লাল থানহাওলা দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন। চার দফা মুখ্যমন্ত্রীর দায়িত্বপালনকারী এই নেতা বলেন, তিনি আবারও সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।
মিজোরাম রাজ্য বিধানসভায় মোট আসনসংখ্যা ৪০। এমএনএফ, এমপিসি ও এমডিএফ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোট মিজোরাম ডেমোক্রেটিক অ্যালায়েন্স সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে। ২০০৮ সালের তুলনায় এবার রাজ্যের দক্ষিণাঞ্চলে ভালো করেছে কংগ্রেস। গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রাজ্যের মোট ছয় লাখ ৯০ হাজার ৮৬০ ভোটারের ৮১ শতাংশের বেশি ভোটাধিকার প্রয়োগ করেন। রাজ্যের মোট ৪০টি আসনের মধ্যে ৩৯টিই উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে। বাকি একটি আসন সাধারণ জাতিগোষ্ঠীর জন্য। পিটিআই।