মিজোরামে বন্ধ্ কাল ভোট নাও হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচনে মিজোরাম রাজ্যে নির্ধারিত দিনে ভোট নাও হতে পারে। উদ্বাস্তু ব্রু সম্প্রদায়কে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিবাদে বিভিন্ন তরুণ সংঘ, এনজিও নারী গ্রুপ বনেধর ডাক দিয়েছে।
সংগঠনগুলো গতকাল সোমবার সকাল থেকে রাজ্যজুড়ে টানা ৭২ ঘণ্টা বনেধর ডাক দিয়েছে। এ কর্মসূচির কারণে সেখানে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে। কাল ৯ এপ্রিল এই রাজ্যে ভোট গ্রহণের কথা রয়েছে।
মিজোরামের সংখ্যালঘু মিজো সম্প্রদায়ের সঙ্গে ব্রু সম্প্রদায়ের (আদিবাসী ত্রিপুরা সম্প্রদায়ের একটি গোত্র) ১৭ বছর আগে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর ব্রু সম্প্রদায়ের লোকজন ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেয়। এনডিটিভি।