মিট রমনিকে ক্লিন্ট ইস্টউডের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে সমর্থন দিয়েছেন অস্কার বিজয়ী অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ক্লিন্ট ইস্টউড।রমনির প্রতি সমর্থন জানাতে গত শুক্রবার আইডাহোর সানভ্যালিতে তাঁর নির্বাচনী তহবিল সংগ্রহের এক প্রচারাভিযানে যোগ দেন ক্লিন্ট ইস্টউড। এই প্রচারাভিযানে ২০ লাখ ডলারের মতো তহবিল সংগৃহীত হয়।ডার্টি হ্যারি তারকা বলে খ্যাত ক্লিন্ট ইস্টউড বলেন, দেশে এ মুহূর্তে শক্তিশালী কাউকে প্রয়োজন। আর এ কারণেই তিনি রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনিকে সমর্থন দিয়েছেন। ইতিপূর্বে গত ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইস্টউড বলেছিলেন, তিনি কোনো প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন না। অন্তত প্রেসিডেন্ট ওবামা কিংবা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীকে নিশ্চিতভাবেই নয়।মিট রমনি তাঁর প্রতি ইস্টউডের সমর্থনের কথা প্রকাশ করে আইডাহোরে ওই তহবিল সংগ্রহ প্রচারাভিযানে বলেন, ‘তিনি (ইস্টউড) তাঁর এই দিনটিকে আলোকিত করেছেন।’ রমনি বলেন, এক অসাধারণ ব্যক্তিত্ব ক্লিন্ট ইস্টউড। প্রচারাভিযানে সূচনা বক্তব্যের পর সেখানে উপস্থিত প্রায় ৩২৫ জন অতিথির উদ্দেশে ইস্টউডও বক্তব্য দেন। বিবিসি।